বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে জাতীর কাছে উপহার দিতে যে অঙ্গীকারাবদ্ধ, সেটা সত্যি বাস্তবে পরিনত হওয়া জরুরী। বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে  তুলতে হলে তথ্য সেবা কেন্দ্র একটি অন্যতম পদক্ষেপ। 
 
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হল, ইউনিয়ন ভিত্তিক একটি তথ্য সেবা কেন্দ্র। যার উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা। কেননা, তৃনমূল পর্যায়ে সেবা ও তথ্য দেয়ার মাধ্যম হচ্ছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। জেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে তথ্য আদান প্রদানের একটি অন্যতম মাধ্যম হচ্ছে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। বিবিধ প্রকার জরুরী তথ্য প্রচার বা জনগণকে অবগত করতে জেলা তথ্য অফিস থেকে তথ্য কর্মকর্তাগণ এসে ইউনিয়ন বাসীকে নাম হাজীরা করে যায়। ফলে, অসম্পুর্ন থেকে যায়। তাই, তথ্য সেবা কেন্দ্রকে আরও যুগোপযোগী করতে হলে উদ্যোক্তা পদের বিপরীতে উপ-সহকারী তথ্য কর্মকর্তা পদে উন্নীত করা জরুরী। এতে ৫২০০ পরীবারের দুঃখ মোছানো সম্ভব হবে এবং সেই সাথে বাংলাদেশ কে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে অনেকটা সহায়ক ভূমিকা রাখবে-ইনশাল্লাহ।

Leave a Reply